Posts

Showing posts from January, 2023

সবচেয়ে দীর্ঘ সময় ধরে কাজ করা উইকিমিডিয়া স্টুয়ার্ড, মার্টিন রুলসের সাথে পরিচিত হন

Image
মার্টিন রুলস। ছবি স্যান্ড্রো হ্যালাঙ্ক (WMDE) (CC-BY-SA 4.0) উইকিপিডিয়া একটি বিশ্বকোষ এবং ইন্টারনেটের ৫ম সর্বাধিক পরিদর্শন করা ওয়েবসাইট। এটি একটি স্বেচ্ছাসেবক-চালিত, ব্যবহারকারীদের দ্বারা তৈরি বিশ্বকোষ। ইংরেজি ভাষার উইকিপিডিয়া, যা উইকিপিডিয়ার সবচেয়ে জনপ্রিয় সংস্করণ, এখানে ছয় মিলিয়নেরও বেশি নিবন্ধ রয়েছে এবং উইকিপিডিয়া ৩০০টিরও বেশি ভাষায় বিদ্যমান। যে ব্যবহারকারীরা উইকিপিডিয়ায় অবদানকারী হিসাবে নিবন্ধন করেছেন তাদের প্রায়শই সম্পাদক হিসাবে গণ্য করা হয়, সম্পাদকদের বিভিন্ন স্তরের প্রবেশাধিকার রয়েছে। এই প্রবেশাধিকারগুলো উইকিপিডিয়াতে "ব্যবহারকারী অধিকার" নামেও পরিচিত। কিছু প্রবেশাধিকার, যেমন "রোলব্যাকার" এবং "পর্যবেক্ষক" যেকোন প্রশাসক দ্বারা প্রদান করা হয়, যেখানে অন্যান প্রবেশাধিকারগুলো যেমন "প্রশাসক," "ব্যবহারকারী পরীক্ষক", "গোপনকারী", "ব্যুরোক্র্যাট" এবং "স্টুয়ার্ড" শুধুমাত্র সম্প্রদায়ের আস্থা অর্জন করেছেন এমন ব্যবহারকারীদের প্রদান করা হয়৷ তাদের একটি কাঠামোগত বা আধা-কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যম...