উইকিমিডিয়া: একটি নাম পরিবর্তনের অনুরোধে কি ঘটে

 উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক হোস্টকৃত উইকিমিডিয়া প্রকল্পে প্রতিদিন গড়ে প্রায় ৩০ থেকে ৫০ জন ব্যবহারকারীর নাম পরিবর্তন করা হয়ে থাকে, স্টুয়ার্ডবৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের সদস্যরাই এই ধরণের কাজ সাধারণত করে থাকেন। কিছু ব্যবহারকারী আছেন যারা অনউইকিতে নির্ধারিত পাতায় নাম পরিবর্তনের অনুরোধ করেন আবার কিছু ব্যবহারকারী আছেন যারা বিশেষ পাতার ইন্টারফেসের মাধ্যমে অনুরোধ করেন এবং কিছু ব্যবহারকারী renamers@wikimedia.org ঠিকানায় ই-মেইল করে নাম পরিবর্তনের অনুরোধ করেন। এই অনুরোধ সমূহ বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের সদস্যরা পর্যালোচনা করেন এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাকশন নিয়ে থাকেন।

বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের লোগো, উইকিমিডিয়া কমন্স
বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের লোগো

অনুরোধের ক্ষেত্র অনুযায়ী প্রতিক্রিয়া

নাম পরিবর্তনের অনুরোধ করার ক্ষেত্র বা জায়গা অনুযায়ী বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের সদস্যগণ প্রতিক্রিয়া জানিয়ে থাকেন।


অনউইকি অনুরোধ

অনউইকি অনুরোধের সময় দেখা হয় তিনি যেই উইকিতে অনুরোধ করেছেন সেটি তার হোম উইকি কিনা বা সেখানে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে কিনা। যদি এমন কোন ব্যবহারকারী নাম পরিবর্তনের অনুরোধ করেন যার অনুরোধ কৃত প্রকল্পে কোন অবদান নেই এমনকি সেটি তার হোম উইকিও নয় এরূপ ক্ষেত্রে উক্ত ব্যবহারকারীকে তার হোম উইকিতে (যদি সেখানে এই প্রক্রিয়া সক্রিয় না থাকে তবে কেন্দ্রীয় মেটা উইকিতে) অথবা বিশেষ পাতার মাধ্যমে অনুরোধ করতে বলা হয়। যদি এই মানদণ্ডগুলো কোন ব্যবহারকারী পূর্ণ করে তবে দেখা হয় তার অনুরোধকৃত নামটি নীতিমালা অনুসারে বৈধ কিনা, এই নামে বা কাছাকাছি একই নামে কোন ব্যবহারকারী আছে কিনা। কোন ব্যবহারকারী যদি তাঁর আসল নাম ব্যবহার করতে  চান তবে তাঁকে আসল নাম ব্যবহার করার ঝুঁকি সম্পর্কে সচেতনও করা হয়। পরবর্তীতে একটি অনুরোধ সব বিষয়ে উত্তীর্ণ হলেই ব্যবহারকারীর নাম পরিবর্তন করে দেওয়া হয়।


বিশেষ পাতার মধ্যে মাধ্যমে করা অনুরোধ

বিশেষ পাতার মাধ্যমে নাম পরিবর্তন করার অনুরোধ করার জন্য উক্ত অ্যাকাউন্টে একটি নিশ্চিতকৃত বৈধ ইমেইল ঠিকানা যুক্ত থাকা বাধ্যতামূলক। উইকি ক্লাস্টারের যেকোন উইকির Special:GlobalRenameRequest পাতার মাধ্যমে এইভাবে নাম পরিবর্তনের অনুরোধ করা সম্ভব। অনুরোধ করার সময় নতুন পছন্দকৃত নাম ও নাম পরিবর্তনের কারণ উল্লেখ করতে হয়। এভাবে করা অনুরোধ গুলো কেন্দ্রীয়ভাবে মেটা উইকিতে Special:GlobalRenameQueue  পাতায় জমা হয়, পরবর্তীতে বহুভাষিক নাম পরিবর্তনকারী দলের সদস্যরা সেগুলো পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ পাতার মাধ্যমে নাম পরিবর্তনের অনুরোধ করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এইরকম অনুরোধ একবার করা হয়ে গেলে তা আর উক্ত ব্যবহারকারীর মাধ্যমে বাতিল করা সম্ভব নয়। এইরকম অনুরোধ বাতিল করার জন্য প্রক্রিয়াকরণের পূর্বেই কোন স্টুয়ার্ড বা বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের সদস্যদের সাথে যোগাযোগ করে অনুরোধ টি বাতিল করার জন্য বলতে হবে।


ইমেইলের মাধ্যমে করা অনুরোধ

অনেকেই আছেন যারা ইমেইল করতে পছন্দ করেন এবং এর মাধ্যমেই নাম পরিবর্তনের অনুরোধ করেন। renamers@wikimedia.org ঠিকানায় ইমেইল করে নাম পরিবর্তনের অনুরোধ করা সম্ভব। তবে এমন অনুরোধের ক্ষেত্রে ইমেইলে অ্যাকাউন্টের মালিকানা প্রমাণের জন্য কোন প্রমাণ সংযুক্ত থাকা আব্যশক।


একজন ব্যবহারকারী কতবার নাম পরিবর্তন করতে পারবেন?

কারিগরিভাবে কোন ব্যবহারকারীর নাম পরিবর্তনের কোন সীমাবদ্ধতা নেই এবং যতবার খুশি ততবার নাম পরিবর্তন করা যেতে পারে, কিন্তু বৈশ্বিক নামান্তরের অপব্যবহার আটকাতে সাধারণত কোন ব্যবহারকারীকে দুই থেকে তিন বারের অধিক নাম পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়না এবং কাছাকাছি সময়েও একাধিকবার নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়না। আশা করা হয় দুটো অনুরোধের মাঝখানে কমপক্ষে ছয় মাসের একটি বিরতি থাকবে।


কোন বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর নাম কি পরিবর্তন করা হয়?

এই বিষয়টি নির্ভর করে একজন ব্যবহারকারী ঠিক কি কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন তার উপর। কোন ব্যবহারকারী যদি তাঁর ব্যবহারকারী নামের জন্য বাধাপ্রাপ্ত হন এমনক্ষেত্রে তার নাম অব্যশই পরিবর্তন করা হবে। অন্যান ক্ষেত্রে বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর নাম সাধারণত পরিবর্তন করা হয়না, তবে বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের অনেক সদস্য মনে করেন শুধুমাত্র একটি প্রকল্পে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য কাওকে নাম পরিবর্তনে বাধা দেওয়া উচিত নয়। (যেহেতু বাধা নতুন নামের অধীনে স্থানান্তরিত হয়) তবে এই বিষয়টি খুবই বিতর্কিত।


সর্বোপরি যারা নাম পরিবর্তনের অনুরোধ করেন এবং যারা সেই অনুরোধ সাপেক্ষে নাম পরিবর্তনের কাজ করেন তারা সবাই মানুষ। যেহেতু সবাই-ই মানুষ তাই সবারই হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, কোন ভুল হলে সেগুলো যথাযথ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।



Comments

Popular posts from this blog

Freedom of Knowledge at Risk – Wikipedia Editing Should Never Be a Crime

Celebrating Excellence: Wiki Loves Bangla Photography Contest and Amar Ekushey Article Contest 2024

উইকিবই কি ও এখানে কীভাবে লিখবেন