উইকিবই কি ও এখানে কীভাবে লিখবেন

উইকিবই উন্মুক্ত বিষয়বস্তুর পাঠ্যপুস্তকের একটি সংগ্রহশালা। পাঠ্যপুস্তক শব্দটি যেহেতু ব্যাখ্যার জন্য উন্মুক্ত, তাই উইকিবইয়ের জন্য কোন ধরণের বিষয়বস্তু গ্রহণযোগ্য এবং সেগুলো কীভাবে লিখতে হবে তারও ব্যাখা জানার প্রয়োজনীয়তা রয়েছে।



উইকিবই কি?

সহজভাষায় উইকিবই উন্মুক্ত বিষয়বস্তুর পাঠ্যপুস্তকের একটি সংগ্রহশালা, এটি উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।


উইকিবইয়ে কি থাকে ও কী লেখা যায়?

উইকিবই পাঠ্যপুস্তক, টীকাকৃত গ্রন্থ, নির্দেশক গাইড এবং নির্দেশিকার জন্য। এই উপকরণগুলি একটি ঐতিহ্যবাহী শ্রেণীকক্ষ, একটি স্বীকৃত বা সম্মানিত প্রতিষ্ঠান, বাড়ির স্কুল পরিবেশে, উইকি বিশ্ববিদ্যালয়ের কোর্সের অংশ হিসাবে বা স্ব-শিক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। একটি সাধারণ নিয়ম হিসাবে, শুধুমাত্র নির্দেশমূলক বই অন্তর্ভুক্তির জন্য উপযুক্ত। অ-কাল্পনিক বই (পাশাপাশি কাল্পনিক বই) যা নির্দেশনামূলক নয় তা উইকিবইয়ে অনুমোদিত নয়। সাহিত্য উপাদান, যেমন রূপক বা উপকথা, যা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহৃত হয় সেগুলো কিছু পরিস্থিতিতে অনুমোদিত হতে পারে। তবে কাজী নজরুল ইসলাম বা হুমায়ূন আহমেদের বইগুলো বাংলা সাহিত্য একটি কোর্সে পাঠ্যপুস্তক হিসাবে বিবেচিত হতে পারে, তবে এই জাতীয় পাঠ্য এই সাইটের জন্য অনুপযুক্ত হবে। তো এই অনুমোদিত বিষয়গুলোর উপর নতুন বই লেখা যেতে পারে, বিদ্যমান কোন মুক্ত বই প্রয়োজনীয় সংস্কার করে লেখা যেতে পারে বা উইকিবইয়ের ইংরেজি সংস্করণ ইংরেজি উইকিবই থেকে পাতা অনুবাদ করাও যেতে পারে। প্রাথমিকভাবে শুরু করার করার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। আসুন এবং বাংলা উইকিবইয়ে অবদান রাখুন...


উল্লেখ্য, উইকিবইয়ে উইকিশৈশব, রন্ধনপ্রণালী নামে বিশেষ কিছু বিষয়াদি রয়েছে, এব্যাপারে ভবিষ্যতে আলোচনা হতে পারে।

Comments

Popular posts from this blog

Freedom of Knowledge at Risk – Wikipedia Editing Should Never Be a Crime

Celebrating Excellence: Wiki Loves Bangla Photography Contest and Amar Ekushey Article Contest 2024